চলতি বছরের প্রথমেই দক্ষিণ দিনাজপুর জেলার ১৮ হাজার মানুষকে টিকা দেবে প্রশাসন - The News Lion

চলতি বছরের প্রথমেই দক্ষিণ দিনাজপুর জেলার ১৮ হাজার মানুষকে টিকা দেবে প্রশাসন

 


দি নিউজ লায়নঃ     চলতি বছরের প্রথমেই দক্ষিণ দিনাজপুর জেলার ১৮ হাজার মানুষকে টিকা দেবে প্রশাসন। ইতিমধ্যে সেই নামের তালিকা রাজ্য স্বাস্থ্য দপ্তরের পাঠিয়েছে জেলা প্রশাসন। টিকা করণের আগে বুধবার বালুরঘাট জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে কোভিড ভ্যাক্সিনের জন্য তৈরি হওয়া স্টোরেজ রুম, গাড়ি সহ অন্যান্য পরিকাঠামাও খতিয়ে দেখলেন জেলা শাসক নিখিল নির্মল, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকুমার দে সহ অন্যান্য জেলা প্রশাসনিক আধিকারিকরা। আগামী ৮ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর জেলার তিনটি হাসপাতালে এর ড্রাই রান হবে বলে জেলা শাসক নিখিল নির্মল জানিয়েছেন। বালুরঘাট জেলা হাসপাতাল, গঙ্গারামপুর হাসপাতাল ও হিলিতে এই ড্রাই রান চলবে। ইতিমধ্যে এর জন্য ৫০০ জন স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ভিডিও কনফারেন্সের বৈঠকও হয়েছে জেলা আধিকারিকদের। বুধবার সকালে জোড়াসাঁকো শাসক নিখিল নির্মল মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে পরিকাঠামো খতিয়ে দেখেন । 


জেলার ভ্যাকসিন কোশ্চেন অর্থাৎ কলকাতা থেকে ভ্যাকসিন আনার পর তা প্রত্যন্ত এলাকায় পাঠিয়ে দেওয়া হবে এবং কিভাবে সেখানে তাকে মজুদ করা হবে সেই পরিকাঠামো তৈরি হয়েছে। কলকাতা থেকে কোল্ড ভ্যানে করে আনা হবে ভ্যাকসিন তারপর জেলার বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেওয়া হবে জনগণের টিকার উদ্দেশ্যে। পরিকাঠামো এখনো রয়েছে তার আরো কিভাবে উন্নয়ন করা যায় সে নিয়েও আজকে আলোচনা করেন আধিকারিকরা। এরপরই আজ কোভিড ভ্যাক্সিনের জন্য কতটা পরিকাঠামো জেলায় তৈরি হয়েছে তা খতিয়ে দেখলেন জেলা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। 


ভ্যাকসিন রাখা স্টোরেজে কোন রকম ভাবে যাতে বিদ্যুৎ সমস্যা বা পাওয়ার কাট না হয় তার জন্য একটি অধিক ক্ষমতাশীল জেনারেটরের ব্যবস্থা করা হচ্ছে বলে জেলা মুখ্য স্বাস্থ্য ডাঃ আধিকারিক সুকুমার দে জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.